সিরিয়ায় সরকারি সেনাদের সঙ্গে কুর্দি বাহিনীর সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে।
শনিবার সিরিয়ার উত্তপূর্বাঞ্চলীয় শহর কামিশিলে দুই বাহিনীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে কুর্দি বাহিনী এবং সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
কুর্দি নিরাপত্তা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তুরস্কের সীমান্ত সংলগ্ন কুর্দি অধ্যুষিত শহরটিতে সংঘর্ষে নিহতদের মধ্যে ১১ জন সরকারি সৈন্য এবং সাতজন কুর্দি বাহিনীর সদস্য।
সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণরত যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও সংঘর্ষে ১৮ জন নিহতের তথ্য নিশ্চিত করে জানিয়েছে, শহরের একটি কুর্দি চেকপয়েন্টের কাছে সংঘর্ষের ঘটনা ঘটে।
কুর্দি বাহিনীর বিবৃতিতে বলা হয়, সরকারি বাহিনীর টহল থেকে কুর্দিদের ওপর গুলি চালানো হলে কুর্দিরাও পাল্টা গুলি চালায়। এতে সরকারি বাহিনীর ১১ সদস্য এবং কুর্দি বাহিনীর ৭ সদস্য নিহত হয়।
from BdNews24 https://ift.tt/2oTp92l
No comments:
Post a Comment