টেকনাফ পাহাড়ে তিন রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যার চেষ্টা - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

টেকনাফ পাহাড়ে তিন রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যার চেষ্টা

কক্সবাজারের টেকনাফের পুটিবনিয়া রোহিঙ্গা শিবিরের পাশে একটি পাহাড়ের ভেতর থেকে গলাকাটা অবস্থায় তিন রোহিঙ্গা যুবককে উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত যুবকরা হলেন-উখিয়ার বালুখালী ই-বক্লের বাসিন্দা নুর আলম (৪৫), কুতুপালং লম্বাশিয়া বক্ল-৩ মো. খালেক (২২) ও একই শিবিরের মো. আনোয়ার (৩৩)।

পুলিশ ধারণা করছে, এই তিন যুবককে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছিল। তাদের উখিয়া থেকে অপহরণ করা হয়েছিল। তারা সবাই উখিয়া রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। তাদের অবস্থা আশঙ্কাজনক।

কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, সকালে খবর পেয়ে পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় টেকনাফের হোয়াইক্যং পুটিবনিয়ার পাশে একটি পাহাড়ের ভেতর থেকে তিন রোহিঙ্গাকে গলা কাটা অবস্থায় উদ্ধার করেছে। তাদের দ্রুত কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছিল। তাদের পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি।

উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, এই তিন যুবক রোববার রাতে উখিয়া থেকে নিখোঁজ হয়েছিলেন। তাদের উখিয়া রেড ক্রিসেন্ট ও মালয়েশিয়ান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, রোহিঙ্গা শিবিরের পাশে পাহাড়ের ভেতর থেকে গলা কাটা আহত অবস্থায় তিন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তারা এখনও বেঁচে আছে। চিকিৎসার জন্য দ্রুত তাদের কক্সবাজারে পাঠানো হয়েছে।



from BdNews24 https://ift.tt/2NIykxt

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages