দিশাকে নিয়ে ফের বিতর্কে হৃত্বিক - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 2 September 2018

দিশাকে নিয়ে ফের বিতর্কে হৃত্বিক

বলিউড মানেই শুধু সিনেমা আর গ্ল্যামার নয়। গুঞ্জন আর বিতর্ক ছাড়া এই দুনিয়া অসম্পূর্ণ। এই মুহূর্তে বলিউড পাড়ার সবার নজর হৃত্বিক রোশন ও দিশা পটানিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের দিকে।

এক সময়ে হৃত্বিক ও কঙ্গনা রানাউতকে নিয়ে টিনসেল টাউনে বিতর্কের ঝড় ওঠে। সেই সমস্যার কোনও সুরাহা না হলেও, বেশ কয়েক দিন হল সেই বিতর্কের স্রোতে ভাটা পড়েছে। কিন্তু হৃত্বিকের নামের পাশে আবারও বিতর্কের দাগ লেগেছে।

শোনা যাচ্ছে, হৃত্বিক নাকি জোর করে দিশার সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছেন। যশরাজ ফিল্মসের একটি ছবিতে একসঙ্গে কাজ করছিলেন দিশা ও হৃত্বিক। কিন্তু হৃত্বিক তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাওয়ার জন্যই সেই ছবি নাকি ছেড়ে দিয়েছেন দিশা। যদিও এসব গুজব একেবারেই নাকচ করে দিয়েছেন দিশা-হৃত্বিক দু’জনই।

তবে এই গুজব নিয়ে নাকি দিশার প্রেমিক টাইগার শ্রফ বেশ অস্বস্তি বোধ করছেন বলে জানা গেছে। এই গুজব ছড়ানোর পরে হৃত্বিক ব্যঙ্গ করে টুইট করেছিলেন, ‘‘আমার প্রিয় ‘সংবাদপত্র’, কসরত করেন? একটু জিমে যান। মাথার থেকে সমস্ত আবর্জনা বেরিয়ে যাবে।’’

দিশাও এই গুজবকে মিথ্যা বলেই দাবি করেছেন। কিন্তু হৃত্বিকের নামের পাশ থেকে একের পর এক বিতর্কের দাগ একমাত্র সাবেক স্ত্রী সুজান খানই ওঠাতে পারেন বলে মনে করছেন বলিউডের একাংশ।

কিছুদিন আগে জানা গিয়েছিল, হৃত্বিক ও সুজান নাকি নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করার সিদ্ধান্ত নিয়েছেন। আবার বিয়েও করতে পারেন তারা। যদিও বিচ্ছেদের পরে সন্তানদের কথা মাথায় রেখেই নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন হৃত্বিক ও সুজান। তাই আবার সাবেক স্ত্রীর সঙ্গে নতুন করে যদি প্রেমের সম্পর্ক গড়ে তুলতে পারেন হৃত্বিক, তাহলে এই ধরনের গুজব থেকে সহজেই মুক্তি পাবেন তিনি।



from BdNews24 https://ift.tt/2LONf7l

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages