কারাবন্দি আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদনের শুনানিতে বিব্রতবোধ করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ বিব্রতবোধ করেন।
আইনজীবীরা জানান, এখন নিয়ম অনুযায়ী শুনানি আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে।
গত ৫ আগস্ট রাতে দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে ঢাকায় তাঁর ধানমণ্ডির বাসা থেকে ধরে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানির অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আছাদুজ্জামান নূর শহিদুলকে সাত দিনের রিমান্ড দেন। গত ১২ আগস্ট রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।
কারাবন্দি শহিদুল আলমকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে নোবেলজয়ী অমর্ত্য সেনসহ বিশিষ্টজন বিভিন্ন সময় বিবৃতি দিয়েছেন।
from BdNews24 https://ift.tt/2wF2OtA
No comments:
Post a Comment