রাবিতে ভর্তির আবেদন শুরু - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

রাবিতে ভর্তির আবেদন শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার বেলা ১২টায় শুরু হয়ে ১২সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ চলবে বলে

আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো.খালেদুল ইসলাম মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২২ ও ২৩ অক্টোবর এমসিকিউ পদ্ধতিতে পাঁচ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীকে ৫৫ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। প্রাথমিক আবেদনকারীদের মধ্যে এইচএসসি ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ৩২ হাজার শিক্ষার্থী একটি ইউনিটে ভর্তি পরীক্ষার সুযোগ পাবেন।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে আগামী ১৬ সেপ্টেম্বরের পর নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত আবেদন করতে হবে।

মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে।

বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে।

এছাড়া বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত আবেদনের সময় ১০% সার্ভিস চার্জসহ ‘এ’ ইউনিটের এক হাজার দুইশ ৫৪, ‘বি’ ইউনিটে ৭২৬, ‘সি’ এক হাজার দুইশ ৫৪ টাকা, ‘ডি’ ইউনিটে ৯৯০ টাকা এবং ‘ই’ ইউনিটের জন্য এক হাজার একশ ২২ টাকা ডাচ-বাংলা মোবাইল (রকেট) ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনসহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://ift.tt/1jkq0hW) প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।



from BdNews24 https://ift.tt/2NFiWlq

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages