প্যারিসে ছুরিকাঘাতে আহত ৭ - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 10 September 2018

প্যারিসে ছুরিকাঘাতে আহত ৭

ফ্রান্সের প্যারিসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই ব্রিটিশ নাগরিকসহ অন্তত ৭ জন আহত হয়েছে। এরমধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনার পরই হামলাকারীকে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত ১১টার দিকে প্যারিসের উত্তর-পূর্বে বিখ্যাত একটি খালের পাড়ে ছুরি এবং রড দিয়ে হামলা চালানো হয়। হামলাকারী আফগানিস্তানের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা নেই।



from BdNews24 https://ift.tt/2CDCo0L

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages