অ্যাকশন-থ্রিলার সাপলুডুতে শুভ - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

অ্যাকশন-থ্রিলার সাপলুডুতে শুভ

ছোটপর্দার নির্মাতা গোলাম সোহরাব দোদুল এবার আসছেন চলচ্চিত্র ‘সাপলুডু’ নিয়ে, আর তাতে অভিনয় করছেন আরিফিন শুভ।

রোববার সন্ধ্যায় এক অনুষ্ঠানে এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন তিনি।

শুভ  বলেন, “কলকাতার ‘আহারে’ সিনেমার শুটিং শেষ হয়েছে মে মাসের শেষের দিকে। গত কয়েক মাসের মধ্যে আমি নিতে পারি, এমন কোনো গল্প হাতে পাইনি। এই গল্পটা শুনে আমার মনে হয়েছে দর্শক এনজয় করবে। মানে অ্যাকশন-থ্রিলার বেইজড। নতুন একটা ডাইমেনশন থাকবে।”

‘সাপলুডু’ এ বছরের অন্যতম বড় আয়োজনের অ্যাকশন-থ্রিলার সিনেমা হতে যাচ্ছে বলে আশা করছেন শুভ।

সাপলুডুর চিত্রনাট্য লিখেছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল নিজেই। আসছে অক্টোবরে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে তার। পুরো ছবির শুটিং হবে টেকনাফ, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায়।

প্রথমবার চলচ্চিত্র নির্মাণে হাত দেওয়া দোদুল  বলেন, “কাজ শুরু করছি। শিল্পীদের তালিকা চূড়ান্ত হতে এ মাসের ৯-১০ তারিখ লেগে যাবে। আপাতত বেশি কিছু বলা যাবে না।”



from BdNews24 https://ift.tt/2LP4HIN

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages