স্ত্রীর লাশ ফ্রিজে, মেয়েদের লাশ ব্যাগে, স্বামী ঝুলছেন ফ্যানে - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 21 August 2018

স্ত্রীর লাশ ফ্রিজে, মেয়েদের লাশ ব্যাগে, স্বামী ঝুলছেন ফ্যানে

লাশ পাওয়া গেল পাঁচটি। সবাই একই পরিবারের সদস্য। ভারতের এলাহাবাদে ঘটেছে এ ঘটনা। এদের মধ্যে আছেন দুইজন স্বামী ও স্ত্রী। নিহত শিশুরা তাদেরই মেয়ে।

পুলিশের কাছ থেকে জানা যায়, মরদেহগুলো বাড়িটির একেক জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। স্বামীর মরদেহটি ঝুলছিল সিলিংফ্যানের সঙ্গে। তার স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে ফ্রিজ থেকে। এছাড়া তিন শিশুর মধ্যে দুইজনের মরদেহ একটি সুটকেস থেকে উদ্ধার করেছে পুলিশ। বাকি একজনের মরদেহ রাখা ছিল অন্যঘরে, একটি আলমারিতে।

ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশকে ঢুকতে হয় দরজা ভেঙে। পুলিশের অনুমান গৃহকর্তা মনোজ কুশওয়াহাই তার স্ত্রী ও তিন সন্তানকে খুন করে পরে নিজেও আত্মহত্যা করেন।

তবে কি কারণে এই হত্যা ও আত্মহত্যার ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। তবে তাদের অনুমান, সম্ভবত কোনো পারিবারিক কলহ বা স্ত্রীর অবৈধ সম্পর্কের জের ধরে এই হত্যাগুলো হয়ে থাকতে পারে।



from BdNews24 https://ift.tt/2LbOtcC

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages