হরণের নীতিমালা দিয়ে চলছে দেশ : রিজভী - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 29 August 2018

হরণের নীতিমালা দিয়ে চলছে দেশ : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশকে গোরস্তানের নীরবতায় নামিয়ে আনতেই গণতন্ত্রে স্বীকৃত সব অধিকার হরণ করা হয়েছে। বাংলাদেশ এখন চলছে হরণের নীতিমালা দিয়ে।

বুধবার সকাল পৌনে ৮টায় রাজধানীর শান্তিনগর বাজার সংলগ্ন প্রধান সড়কে পথসভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আপসহীন নেত্রীকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে।

স্বৈরাচারী শেখ হাসিনার জুলুম, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রিজভী দেশনেত্রীর মুক্তি ও তারেক রহমানের মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের জোর দাবি জানান।

পথসভা শেষে রিজভীর নেতৃত্বে শান্তিনগর বাজারসংলগ্ন প্রধান সড়কে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

পথসভা ও মিছিলে দলের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।



from BdNews24 https://ift.tt/2MSr3xV

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages