টানা দুই হারের পর তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে আর্সেনাল। ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও ওয়েস্টহ্যামকে ৩-১ গোলে হারিয়েছেন গানাররা। তবে অবাক করার বিষয়, সেই ম্যাচে আর্সেনাল স্কোয়াডে ছিলেন না মেসুত ওজিল।
কেন ছিলেন না দলের প্রাণভোমরা? কোন কারণে বাদ পড়লেন? এ নিয়ে জল্পনা-কল্পনা ছিলই। অবশেষে ফাঁস হল মূল রহস্য। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, কোচ উনাই এমেরির সঙ্গে দ্বন্দ্বের জেরে মূল একাদশে জায়গা হারান ওজিল।
গেল সপ্তাহে দলের অনুশীলনে ঝগড়া বাধে এমেরি-ওজিলের। কারণটাও জানা গেছে। ওই সময়ই কোচ শিষ্যকে জানিয়ে দিয়েছিলেন, ওয়েস্টহ্যামের বিপক্ষে থাকছ না তুমি। পরে যখন ফিরবে তখন মিডফিল্ডার নয়, প্লে-মেকার হয়ে খেলতে হবে।
এমেরির এ প্রস্তাব মোটেই পছন্দ হয়নি ওজিলের। সেই থেকে দ্বন্দ্ব শুরু। তা স্পষ্ট হয়ে ওঠে চেলসির বিপক্ষে ম্যাচে। ২৯ বছরের মিডফিল্ডারকে দ্বিতীয়ার্ধে মাঠে নামান কোচ। সেই ম্যাচে হেরে গেলে গুরুর ওপর ক্ষোভ উগরে দেন শিষ্য। ক্লাব ছেড়ে বাড়ি চলে যান। এর চূড়ান্ত পরিণতিই ওয়েস্টহ্যামের বিপক্ষে স্কোয়াডে জায়গা না পাওয়া।
তবে তাতে বিন্দুমাত্র কর্ণপাত করছেন না আর্সেনালের ৪৬ বছর বয়সী কোচ। মৌসুমে লিগে প্রথম জয় পাওয়ার পর তিনি বলেন, ওজিলের সঙ্গে আমার কোনো ঝগড়া হয়নি। সে ছিল অসুস্থ। ম্যাচ খেলার মতো ফিট ছিল না। তাই স্কোয়াডে রাখা হয়নি।
উল্লেখ্য, কয়েক মাস আগে বর্ণবাদ ও অসম্মানের অভিযোগ এনে জার্মানি জাতীয় দল থেকে অবসর নিয়েছে ওজিল।
from BdNews24 https://ift.tt/2PGjVD6
No comments:
Post a Comment