আফ্রিদিকে ‘বুম বুম’ নাম দিয়েছিল কে? - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 28 August 2018

আফ্রিদিকে ‘বুম বুম’ নাম দিয়েছিল কে?

পাকিস্তানে তুমুল জনপ্রিয় শহিদ আফ্রিদি। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতসহ পুরো ক্রিকেট বিশ্বেও তিনি কম জনপ্রিয় নন। বিশেষ করে নারী মহলে বেশ জনপ্রিয় পাকিস্তানের এই সাবেক অধিনায়ক।

সবাই জানে, ব্যাট হাতে আফ্রিদি যেকোনো মুহূর্তেই ভয়ঙ্কর। ১৯৯৬ সালে কেনিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিষেক আফ্রিদির। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে দ্রুততম শতরান করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন আফ্রিদি।

পরে তার নামই হয়ে গিয়েছিল ‘বুমবুম’ আফ্রিদি। কীভাবে পেলেন তিনি এমন নাম? টুইটারে তার এক ভক্ত কৌতূহল নিয়ে প্রশ্ন করেছিলেন, ‘বুম বুম- এই টাইটেলটা আপনাকে কে দিয়েছিলেন?’ সেই ভক্তের প্রশ্নের জবাবে আফ্রিদি বলেছেন, ‘রবি শাস্ত্রী।’

শাস্ত্রী এখন বিরাট কোহলির দলের হেড কোচ। তার আগে তিনি ধারাভাষ্যকার ছিলেন। ধারাভাষ্যকার হিসেবে শাস্ত্রী বেশ জনপ্রিয়। ধারাভাষ্যের সময়েই শাস্ত্রীই মারকুটে ব্যাটিংয়ের জন্য আফ্রিদিকে ‘বুমবুম’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। সেই নামে আজও আফ্রিদি পরিচিত।

কেন এমন নাম তার? ব্যাখ্যা অবশ্য টুইটারে দেননি সাবেক পাকিস্তানি অধিনায়ক। সম্ভবত, তার ঝোড়ো ব্যাটিংয়ের জন্যই এমন নামকরণ।

প্রশ্নোত্তর পর্বে আফ্রিদি নাম জানিয়েছেন তার ফেভারিট বোলারেরও। তার ফেভারিট বোলার স্বদেশি সতীর্থ ওয়াসিম আকরাম ও অস্ট্রেলিয়ান গ্রেট গ্লেন ম্যাকগ্রা। সেরা পছন্দের ব্যাটসম্যানদের তালিকায় আছেন সাউথ আফ্রিকার এবি ডি’ভিলিয়ার্স, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, তিলেকারত্মে দিলশান ও ভারতের বীরেন্দ্র শেবাগ।

পাকিস্তানের হয়ে ৩৯৮টি ওয়ানডে, ৯৯টি টি-টুয়েন্টি ও ২৭টি টেস্ট খেলা আফ্রিদি ২০১৭ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।



from BdNews24 https://ift.tt/2BVGvVC

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages