‘দয়া করে কোনো কাজের জন্য প্রস্তাব দেবেন না’ - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 27 August 2018

‘দয়া করে কোনো কাজের জন্য প্রস্তাব দেবেন না’

নাটক আর বিজ্ঞাপনে কাজ করে দারুণ জনপ্রিয়তা পান লাক্স তারকা ফারিয়া শাহরিন। কিন্তু পড়াশোনার কারণে অনেক দিন ধরে অভিনয়ে নিয়মিত নন এই তারকা। বর্তমানে মালয়েশিয়ায় এশিয়া-প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।

ঈদের ছুটি কাটাতে দেশে ফিরেছেন গত সপ্তাহে। কিছুদিন পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে চান তিনি। তাই এক ফেসবুক স্ট্যাটাসে নির্মাতাদের উদ্দেশ করে লিখেছেন, ‘আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে কোনো কাজের জন্য প্রস্তাব দেবেন না। কম সময়ের জন্য দেশে এসেছি। শুধু পরিবার ও বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাতে চাই। যখন ইচ্ছা হবে, নিজেকে পারফেক্ট মনে করব কাজ করার জন্য, অবশ্যই আপনাদের জানাব। সবার প্রতি সম্মান রেখেই বলছি, মিডিয়া আমার কাছে অনেক কিছু, তবে সব কিছু নয়।’



from BdNews24 https://ift.tt/2whKM0t

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages