‘ট্রাম্প অবৈধ সন্তান জন্ম দিয়েছেন’, বোমা ফাটালেন রক্ষী - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 26 August 2018

‘ট্রাম্প অবৈধ সন্তান জন্ম দিয়েছেন’, বোমা ফাটালেন রক্ষী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ সন্তানের জন্ম দিয়েছেন- এমনটাই দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।

ট্রাম্প টাওয়ারের সাবেক এক রক্ষীর বরাত দিয়ে এই বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন।

ট্রাম্প ওয়ার্ল্ড টাওয়ারের সাবেক দ্বাররক্ষী ডিনো সাজুদিনের দাবি, এক গৃহকর্মীর সঙ্গে ট্রাম্পের অবৈধ সম্পর্ক ছিল। এর ফলে সন্তান জন্ম দেওয়ার মতো ঘটনাও ঘটেছিল।

এতদিন আমেরিকান মিডিয়া ইনকরপোরেশনের (এএমআই) সঙ্গে চুক্তি থাকায় মুখ খুলতে পারেননি সাজুদিন। এখন ওই চুক্তি থেকে মুক্তি পাওয়ায় ট্রাম্পের অবৈধ সন্তান জন্ম দেওয়ার ঘটনাটি জনসমক্ষে আনতে পারবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

সিএনএন-এর কাছে ২০১৫ সালে এএমআই ও সাজুদিনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির বিশেষ কপি রয়েছে।



from BdNews24 https://ift.tt/2PE30kD

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages