‘কি হিংসে হয়?’ - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 27 August 2018

‘কি হিংসে হয়?’

কি হিংসে হয়? আমার মতো হতে চাও? বিশ্ববিখ্যাত, সেলিব্রেটি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক, অভিনেতা?’ প্রশ্নবোধক এমন বাক্যগুলো ভাইরাল এখন ফেসবুক দুনিয়ায়। অস্ট্রিয়া প্রবাসী সিফাত উল্লাহ ওরফে সেফুদা নামের এক ব্যক্তি লাইভে এসে বাক্যগুলো আউড়ান।

সেফুদার এমন সংলাপ নিয়েই এবার নির্মিত হচ্ছে নাটক। নাম ‘কি হিংসে হয়?’। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

সম্প্রতি ঢাকার অদূরে আমিনবাজারে নাটকটির শুটিং শুরু হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সোহানা সাবা, কল্যাণ কোরাইয়া ও গোলাম কিবরিয়া তানভীর।

নাটকটিতে সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করছেন কল্যাণ ও সাবা। এতে সাবার হাজবেন্ড চরিত্রে অভিনয় করছেন তানভীর।

নাটকটি নিয়ে পরিচালক শাহরিয়ার নাজিম জয় বলেন,’ আসলে গল্পের কারণেই এমন নামটি নিতে হয়েছে। গল্পটি সেফুদার লাইভ কথার সঙ্গে কোন মিল নেই।’

শিগগিরই ‘কি হিংসে হয়?’নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে বলে জানান পরিচালক।



from BdNews24 https://ift.tt/2Njoy4E

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages