পম্পেওর উত্তর কোরিয়া সফর বাতিল করলেন ট্রাম্প - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 25 August 2018

পম্পেওর উত্তর কোরিয়া সফর বাতিল করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই তার শীর্ষ কূটনীতিক মাইক পম্পেওর শুক্রবারের উত্তর কোরিয়া সফর বাতিল করে দিয়েছেন।

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিবাদের জেরে চীন উত্তর কোরিয়ার ওপর যথেষ্ট চাপ দিচ্ছে না বলেও টুইটারে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, বেইজিংয়ের সঙ্গে বিরোধ মেটার পর পিয়ংইয়ংয়ের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোয় ওয়াশিংটন ফের মনোযোগী হবে।

সিঙ্গাপুরে জুনের ঐতিহাসিক বৈঠকের পর উত্তর কোরিয়া এরই মধ্যে পুঙ্গি রি-র পারমাণবিক পরীক্ষা কেন্দ্র ও একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র ভেঙে ফেলেছে। কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের দেহাবশেষও ফেরত পাঠিয়েছে তারা।

ট্রাম্প প্রশাসন পিয়ংইয়ংয়ের এসব পদক্ষেপকে স্বাগত জানালেও মার্কিন গোয়েন্দাদের ধারণা, উত্তর কোরিয়া গোপনে তাদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।

পম্পেওর আগের সফরের অর্জন নিয়েও পরস্পরবিরোধী তথ্য মিলেছিল। নিরস্ত্রীকরণ বিষয়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে সফর শেষে দাবি করেছিলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী।

অন্যদিকে উত্তরের শীর্ষ কর্মকর্তারা বলেছিলেন, যুক্তরাষ্ট্র একতরফাভাবে কেবল নিজেদের স্বার্থ আদায় করে নিতেই তৎপর। সানতোসা দ্বীপে ট্রাম্পের সঙ্গে উত্তরের শীর্ষ নেতা কিম জং উনের বৈঠকের অগ্রগতি নিয়ে আগে থেকেই সন্দেহ প্রকাশ করে আসছিলেন পশ্চিমা বিশ্লেষকরা।

কীভাবে ও কতদিনের মধ্যে পিয়ংইয়ং তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে ঐতিহাসিক বৈঠকের সমঝোতায় তার কোনো উল্লেখ না থাকায় কোরীয় উপদ্বীপের পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ সম্ভব হবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তারা।

এবারের সফরে পম্পেওর সঙ্গে ফোর্ডের অবসরপ্রাপ্ত নির্বাহী স্টিফেন বিয়েগানেরও যাওয়ার কথা ছিল। বিয়েগানকে সম্প্রতি উত্তর কোরিয়া বিষয়ক দূত হিসেবে নিয়োগ দিয়েছে মার্কিন প্রশাসন।



from BdNews24 https://ift.tt/2NlF2t6

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages