বিয়ে, নারী-পুরুষের সামাজিক স্বীকৃতি এবং ধর্মীয়ভাবে প্রতিষ্ঠিত সম্পর্ক। যেখানে মহান আল্লাহ তায়ালার রহমত থাকে। স্বামী-স্ত্রীর মধ্যে যখন বোঝাপড়া ভালো হয়, তখন সংসার সুখের হয়। কিন্তু সেই সঙ্গীর সঙ্গে কখনো কখনো দূরত্ব সৃষ্টি হয়। এতে আপন মানুষটিও অনেক দূরের হয়ে যায়। বিবাহবিচ্ছেদ ঠেকাতে স্বামী-স্ত্রীর করণীয়
ধর্মীয় প্রথা মানুন
প্রতিটি ধর্মে বিয়ে, পরিবার, এলাকা-বা নিজের ধর্মের কিছু নিজস্ব সংস্কৃতি রয়েছে। সেই গুলোর প্রতি সম্মান দেখান। এতে দুই পরিবারের সবাই আপনাদের খুব সহজেই আপন করে নেবেন।
এক প্লেটে খান
বর্তমানে সময়ে স্বী-স্ত্রী দু জনেই ব্যস্ত। কেউই ঠিক মতো সময় দিতে পারে না। এমন কি, দু’জন একসঙ্গে খাবার খাওয়ার সময় পাওয়া যায় না। কিন্তু দিনের যেকোনো একটা বেলা অবশ্যই একসঙ্গে খাবার খান। সুযোগ থাকলে এক প্লেটে খান।
মিষ্টি হাসিতে বরণ
কর্মে জন্য সারাদিনের জন্য আলাদা হয়ে কাজে যাচ্ছেন। প্রিয়জনকে এমনভাবে বিদায় জানান, যেন তিনি দ্রুত আপনার কাছেই ফিরতে চান। আবার যখন দিনের শেষে দেখা হয় তাকে অবশ্যই মিষ্টি হাসিতেই বরণ করুন।
ছাড় দেওয়ার মানসিকতা
সংসার জীবনে সুখি রাখলে হলে, একে অপরকে অবশ্যই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। ধরুন আপনার সব কিছুই একদম পারফেক্ট চাই। কিন্তু সঙ্গী ব্যস্ত থাকেন বা তার হয়তো শরীর বা মন খারাপ। কিছু কাজ ঠিকমতো হচ্ছে না, দিন না একটু ছাড়, নিজেরাই ভালো থাকবেন।
শারীরিক সম্পর্ক
বিয়ের পরে একটা সময় পর্যন্ত শারীরিক সম্পর্ক যদিও বেশ গুরুত্ব পায়। তবে এটাই একমাত্র চাওয়া নয়, দিনে দিনে স্বামী-স্ত্রীর সম্পর্ক অনেক রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে যায়।
from BdNews24 https://ift.tt/2NuF5Ti
No comments:
Post a Comment