দিনাজপুরের পৌর মেয়র জাহাঙ্গীর আলম গ্রেফতার - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 19 August 2018

দিনাজপুরের পৌর মেয়র জাহাঙ্গীর আলম গ্রেফতার

জনগণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল ওজনে কম দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর গোরা-এ শহীদ ময়দান থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম।

ওসি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব-দুস্থ ও অসহায় জনগণের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফের চাল ওজনে কম দেয়া হচ্ছিল। জনপ্রতি ২০ কেজি করে দেয়ার কথা থাকলেও ১৮.৪০ কেজি করে চাল দেয়া হচ্ছিল।

এ অভিযোগে শনিবার গুদামরক্ষক ও বিতরণকারী মজিবর রহমানকে আটক করা হয়। পরে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা আলতাফ হোসেন বাদী হয়ে একটি মামলা করেন, যার মামলা নং-৭৪, তারিখ : ১৮-০৮-২০১৮। মামলায় পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান এবং মজিবর রহমানকে আসামি করা হয়।

মামলা পাওয়ার পর রোববার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর গোরা-এ শহীদ ময়দান থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখান থেকে সরাসরি মেয়রকে আদালতে পাঠানো হয়েছে।



from BdNews24 https://ift.tt/2N097Ow

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages