কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে হটলাইন - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 22 August 2018

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে হটলাইন


কোরবানির পশুর বর্জ্য দ্রুততম সময়ে অপসারণে হটলাইন চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডিএসসিসির হটলাইন নম্বর হল ০৯৬১১০০০৯৯৯।

এ ছাড়া পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়মিত নিজস্ব পরিচ্ছন্ন কর্মীসহ অতিরিক্ত কর্মী নিয়জিত করা হয়েছে। দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দুই সিটিতে বিতরণ করা হয়েছে পাঁচ লাখ পলিথিন ব্যাগ।

যদি কোনো নাগরিকের বাসার সামনে ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কার না হয়, তাহলে হট লাইনে (০৯৬১১০০০৯৯৯) ফোন করার অনুরোধ জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।

অন্যদিকে কোথাও দ্রুত বর্জ্য অপসারণ না হলে হট নম্বরে কল করতে অনুরোধ জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ নম্বরগুলো ওয়েবসাইট ও লিফলেটের মাধ্যমে জনসাধারণকে জানানো হয়েছে। আঞ্চলিক কার্যালয়, অঞ্চল-৩ (মহাখালী)-এ অস্থায়ী কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ৯৮৩০৯৩৬।

এ ছাড়া পাঁচটি আঞ্চলিক কার্যালয় ও ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলরদের অফিস কন্ট্রোল রুম হিসেবে ব্যবহার হচ্ছে। দ্রুত বর্জ্য অপসারণ ও এ সংক্রান্ত সহযোগিতার জন্য কেন্দ্রীয় কন্ট্রোল রুম ছাড়াও নিম্নলিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে:

অঞ্চল-১ (উত্তরা) ০১৭১৭১০২০২৫, অঞ্চল-২ (মিরপুর) ০১৭১১৩১৩২৮৯, অঞ্চল-৩ (মহাখালী) ০১৯২৩১১৩৬৩৬, অঞ্চল-৪ (মিরপুর) ০১৭৩৩৮৯৫৫৩২, অঞ্চল-৫ (কারওয়ান বাজার) ০১৭১১৫৭৭৪৭৪।



from BdNews24 https://ift.tt/2o0FbXI

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages