প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধের তথ্য ঠিক নয়। শ্রমবাজার বন্ধ হয়নি, খোলা আছে। আর খাবার ও ভাষার সমস্যার কারণে সৌদি আরব থেকে ফেরত আসছে নারী কর্মীরা।
মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল ১১টা ১৫মিনিটে রাজধানীর ইস্কাটন গার্ডেনে বহিঃবিশ্বে শ্রমবাজার নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলামম বিএসসি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি, খোলাই আছে। মালয়েশিয়ার শ্রমিকের দরকার। মালয়েশিয়ায় শ্রম বাজার থাকবেই তবে শ্রমিকদের নেয়ার পদ্ধতি পরিবর্তন করতে পারে। বাংলাদেশি শ্রমিকরা বিদেশে অনেক নাম করেছে বলে আমরা অনেক অর্ডার পাচ্ছি। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের চাহিদা থাকবেই। আর সৌদি আরবে অনেক প্রজেক্ট বন্ধ হয়ে গেছে তাই কর্মীর চাহিদাও কমে গেছে। আর নারী শ্রমিকদের ফেরত আসার কারণ হলো সেখানে খাবার ও বাসস্থানের সমস্যা।
from BdNews24 https://ift.tt/2No6FS4
No comments:
Post a Comment