চীনে হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ১৯ - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 25 August 2018

চীনে হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ১৯

চীনের এক হোটেলে আগুন লাগার ঘটনায় অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো ১৯ জন। আজ শনিবার উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরের বেইলং হট স্প্রিং লেইজার হোটেলে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় নগর কর্তৃপক্ষ।

ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে একটি তদন্ত চালু করা হয়েছে বলে জানিয়েছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি।

চীনা গণমাধ্যমে বলা হয়েছে, চারতলা হোটেলটিতে ভোর ৪:৩৬ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুণ হোটেলের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তবে আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। মোট ১০৭ জন দমকলকর্মী তিন ঘণ্টা ধরে টানা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

চীনে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এর আগে গত নভেম্বরে বেইজিং-এ এক ভবনে আগুণ লেগে ১৯জন মারা গেলে, সরকার অগ্নিকাণ্ড রোধে একটি বিশেষ অভিযান চালু করে। তবে ওই অভিযান শেষেও প্রায় প্রতি মাসেই দেশটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। -এএফপি ও দ্য নিউ ইয়র্ক টাইমস



from BdNews24 https://ift.tt/2w9oeyW

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages