‘গ্রেনেড হামলার দায় এড়াতে পারে না বিএনপি’ - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 25 August 2018

‘গ্রেনেড হামলার দায় এড়াতে পারে না বিএনপি’

একুশে আগস্টের গ্রেনেড হামলার দায় বিএনপি কোনোভাবেই এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা বিএনপির সময় হয়েছে। এর পেছনে তাদেরই ইন্ধন ছিল।

‘হত্যাকারী যেই হোক, যত প্রভাবশালী হোক, ক্ষমা পাবে না। নির্বাচনের আগেই এ মামলার রায় হবে,’ বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণকাজের ২৪ শতাংশ সম্পন্ন হয়েছে। অক্টোবরে নদীর তলদেশে বোরিংকাজ শুরু হবে।

এরইমধ্যে বোরিং মেশিন এসে পৌঁছেছে। বর্তমানে মেশিনটি সংযোজনের কাজ চলছে। কর্ণফুলীতে টানেল আর স্বপ্ন নয়, শিগগিরই এটি বাস্তব রূপ লাভ করবে বলে জানান তিনি।

এ সময় মন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেব, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।



from BdNews24 https://ift.tt/2o8coAp

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages