সবচেয়ে নিকৃষ্ট খেলোয়াড় মেসি-নেইমার! - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 28 August 2018

সবচেয়ে নিকৃষ্ট খেলোয়াড় মেসি-নেইমার!

মাঝে মাঝে বড় তারকারাও মুদ্রার উল্টো পিঠ দেখেন। এ যেমন দেখলেন লিওনেল মেসি ও নেইমার। সপ্তাহ শেষে ইউরোপে খেলা সবচেয়ে নিকৃষ্ট খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হালের দুই ক্রেজ।

সদ্য সমাপ্ত সপ্তাহটা খুব একটা ভালো কাটেনি মেসির। এসময়ে লা লিগায় রিয়াল ভাল্লাদোলিদের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচে ১-০ গোলে জেতে কাতালানরা। তবে একমদমই নিষ্প্রভ ছিলেন ছোট ম্যাজিসিয়ান। গোল তো পাননি, উল্টো ২৭বার বল হারিয়েছেন, মুহুর্মুহু হাতের নাগালে পাওয়া সুযোগ মিস করেছেন। সেই বিচারে কপালে জুটেছে বাজে খেলোয়াড়ের তকমা।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা খেলোয়াড়দের পারফরম্যান্স আমলে নিয়ে একটি পরিসংখ্যান তুলে ধরেছেন ক্রীড়া বিষয়ক প্রতিষ্ঠান অপটা ডাটা। তাতে দেখা গেছে, সপ্তাহান্তে নিকৃষ্ট খেলোয়াড় নেইমারও। এসময়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে আঙ্গারের মুখোমুখি হয়েছিল পিএসজি। সেই ম্যাচে ৩-১ গোলে জিতেছিল প্যারিসের দলটি। দলের হয়ে শেষ গোলটি করেছিলেন ব্রাজিল প্রিন্সই। তবে ৩৪বার বল মিস করে নাম উঠেছে বাজের খাতায়।

অপটা ডাটা মতে, এসময়ে মেসি-নেইমারের মতো ইউরোপে খেলা আর কোনো খেলোয়াড় এত বল মিস করেননি। প্রতিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণ করেননি।



from BdNews24 https://ift.tt/2PKzJVy

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages