মিথিলার বিয়ে, পাত্র তিনজন - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 29 August 2018

মিথিলার বিয়ে, পাত্র তিনজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মারুফ রেহমানের গল্পে টেলিফিল্মটির জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি নির্মাণ করেছেন টেলিফিল্ম ‘বিয়ের দাওয়াত রইলো’। চিত্রনাট্যও রচনা করেন রনি।

আর টেলিছবিটিতে অভিনয় করেছেন অভিনয় করেছেন মোশাররফ করিম, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, শামীম জামান, চৈতী, নাফা, সোহেল খান। টেলিছবিতে কনে চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। মজার ব্যাপার হল এখানে দেখা যাকে একজন পাত্রীকে তিনজন পাত্র পছন্দ করেছেন।

এ প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, ‘বিয়েকে কেন্দ্র করে টেলিফিল্মটির কাহিনি গড়ে উঠেছে। বিয়ের দাওয়াত মানেই পাড়া পড়শীর ঘুম হারাম করা তুমুল উৎসব। এই তুমুল উৎসবে তুমুল উত্তেজনা তৈরি হয়, এমন একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্মটির গল্প।’

‘বিয়ের দাওয়াত রইলো’ ঈদের সেই অনুষ্ঠানমালায় আগামী শুক্রবার রাত ১১টায় এনটিভিতে দেখানো হবে। আরও দেখা যাবে বাংলালিংকের জনপ্রিয় অ্যাপ বাংলাফ্লিক্সে।



from BdNews24 https://ift.tt/2PfFVUy

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages