অ্যাপলের একটি শোরুমে অ্যাইপ্যাড বিস্ফোরণের ঘটনায় শোরুমের তিনজন কর্মী আহত হয়েছেন।
রোববার (২৬ আগস্ট) নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে এ ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আইপ্যাডের ব্যাটারিতে আগুন ধরে যাওয়ার পর ওই কর্মীরা উদ্ভূত ধোঁয়ার মধ্যে নিঃশ্বাস নিয়েছিলেন। তবে ঠিক কোনো ধরনের শারীরিক ক্ষতির কারণে তাদের চিকিৎসা নিতে হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
অ্যাপলের সংবাদ বিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ ম্যাক বলেছে, আইপ্যাডের ব্যাটারি প্রতিস্থাপন কর্মসূচি চালু করার পর তারা এ ধরনের আরও কিছু অভিযোগ পেয়েছেন।
আইফোন ও আইপ্যাডের ব্যাটারি নিয়ে গ্রাহকদের অসংখ্য অভিযোগের প্রেক্ষাপটে অ্যাপল ব্যাটারি প্রতিস্থাপন কর্মসূচি চালু করে।
from BdNews24 https://ift.tt/2wedu1Z
No comments:
Post a Comment