আজ রোববার, মাঝে আছে সোম আর মঙ্গলবার তার পরেই রাত পোহালে ঈদুল আযহা। গত কয়েকদিন ধরে চলা ভ্যাপসা গরমে প্রাণটা প্রায় যায় অবস্খা। এখন মনের মধ্যে উকি দিচ্ছে ঈদের দিনের আবহাওয়া নিয়ে। সেদিন কি প্রচণ্ড গরম পড়বে নাকি প্রচণ্ড বৃষ্টি হবে নাকি মন ভালো করার মত আবহাওয়া থাকবে। মন খারাপ আর স্বস্তি সবটা মিলেমিশে করা একটা আবহাওয়া হয়তো ঈদের দিন পাবে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপও সৃষ্টি হতে পারে। এটির উপর নির্ভর করছে ঈদের দিনসহ আগামী কয়েকদিন বৃষ্টি হওয়া না হওয়া। তবে ঈদের দিন পশলা বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। সেদিন রোদ এবং তাপমাত্রাও বেড়ে যাবে খানিকটা।
আজ এবং আগামীকাল সোমবার (২০ আগস্ট) বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত বেশি বৃষ্টি হলে ঈদের দিন বৃষ্টি কম হতে পারে। তবে আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার কথাই বলেছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর শনিবার (১৮ আগস্ট) সকাল ৯টার পূর্বাভাসে জানিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
শনিবার ঢাকায় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
from BdNews24 https://ift.tt/2BjIDpT
No comments:
Post a Comment