সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই: ওবায়দুল কাদের - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 29 August 2018

সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সবিনয়ে বলব, সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন হবে না। দেশে এক্সেপ্টেবল নির্বাচন হবে। আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।

বুধবার সকালে রাজধানীর শ্যামলীতে সড়ক ও জনপথ অধিদপ্তর সওজ’র কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়ে রেখেছে নব গঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট।

তাদের এমন ঘোষণার প্রেক্ষিতে কাদের বলেন: আরেকটা কথা আপনার যদি গণতান্ত্রিক নিয়ম মেনে অহিংস আন্দোলন করতে চান আমাদের আপত্তি নেই। কিন্তু সহিংস আন্দোলন করলে, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।

নির্বাচনের আগে কোন রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার না করতে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বানের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: যারা রাজনীতি করে, ইতিবাচক রাজনীতি করে; যাদের বিরুদ্ধে কোন মামলা মোকদ্দমা নেই, সন্ত্রাসের অভিযোগ নেই; সন্ত্রাস বা কোন অপরাধের সাথে জড়িত হওয়ার অভিযোগ নেই, তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে না।

‘তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, আইনের বিচারে যারা অপরাধী, অপকর্ম করে, নিরাপত্তার স্বার্থে তাদের গ্রেপ্তার না করার কোনো কারণ নেই।’

ওবায়দুল কাদের বলেন: শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের কোন ক্ষমতাকেন্দ্রিক উচ্চাভিলাষী স্বপ্নের বিলাসী সৌধ নেই। ক্ষমতাকেন্দ্রিক কোন প্রাসাদ নেই, যেটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বিএনপি নেতাদের বলতে চাই, আপনারা যে ক্ষমতার সিংহাসনের স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়বে।

বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে কাদের বলেন: নয় মাসে যা পারলেন না, তা তিন মাসে পারবেন এটা দেশের মানুষ বিশ্বাস করে না।



from BdNews24 https://ift.tt/2LzTsnv

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages