স্বামীকে ফাঁসাতে নবজাতককে খুন করল পরকীয়া আসক্ত স্ত্রী - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 25 August 2018

স্বামীকে ফাঁসাতে নবজাতককে খুন করল পরকীয়া আসক্ত স্ত্রী

পুত্র সন্তান হলেও তিনি প্রথমে কন্যা সন্তান হয়েছে বলে পাড়ায় রটিয়ে দেন। এরপর সদ্যোজাতকে গলাটিপে হত্যা করেন। এমনকি, শিশুটির মৃত্যুর দায় চাপানোর চেষ্টা করেন স্বামীর ওপর।

প্রথমে পুলিশও তাই মনে করেছিল। কিন্তু কথা অসংলগ্ন দেখে জিজ্ঞাসাবাদ শুরু করতে ভেঙে পড়েন মনোয়ারা বিবি। জানান, নিজ হাতেই সদ্যোজাতকে খুন করেছেন তিনি। খবর: আনন্দবাজার। ভারতের কলকাতায় হরিদেবপুরে এই ঘটনা ঘটেছে। প্রতিবেশিরা বিষয়টি জানতে পেরে রীতিমতো স্তম্ভিত। ইতোমধ্যেই ওই মহিলাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, মায়ের মুখ থেকেই এই ঘটনা জানতে পারেন তদন্ত কর্মকর্তারা। এমনকি ওই মহিলার স্বামীও স্ত্রীর বিবাহবর্হিভূত সম্পর্কের কথা পুলিশকে জানায়। জানা গেছে, হরিদেবপুরের বাসিন্দা হান্নান মোল্লা পেশায় সবজি বিক্রেতা। দুই কন্যা সন্তানের পর এক পুত্র সন্তানকে নিয়ে সংসার চালাতে তিনি হিমশিম খাচ্ছিলেন। মঙ্গলবার ফের এক সন্তানের জন্ম দেন স্ত্রী মানোয়ারা বিবি।

কিন্তু বুধবার রাতেই তাদের চতুর্থ সন্তানের মৃতদেহ উদ্ধার হয় খাটের তলা থেকে। সদ্যোজাতের মৃত্যু নিয়ে স্বামী এবং স্ত্রী একে অপরকে দোষারোপ করতে থাকেন। তখনও প্রতিবেশিরা জানতেন কন্যা সন্তানেরই জন্ম দিয়েছিলেন মানোয়ারা। তাই হান্নান তাকে মেরে ফেলেছে। তদন্ত কর্মকর্তারাও প্রথম তাই ভেবেছিলেন। অবশ্য পরে তদন্তে সত্য উঠে আসে।

স্থানীয়রা জানায়, মৃত সন্তানের বাবা হান্নান মোল্লা নয়। অন্য কারও সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মনোয়ারা। এ বিষয়টি মেনে নিতে পারছিলেন না মানোয়ারার স্বামী। তা নিয়ে প্রায়ই ঝামেলা লেগে থাকতো। চমকে দেয়ার মতো বিষয় হল, ওই দম্পতির তৃতীয় সন্তানের বাবাও নাকি হান্নান মোল্লা নয়। এই ঘটনার পরে, যে চতুর্থ সন্তানের জন্ম দেন মানোয়ারা, সেটা বিবাহবর্হিভূত সম্পর্কেরই ফল।

প্রথমবারের ঘটনা মেনে নিলেও, এবার আর মেনে নিতে পারছিলেন না হান্নান। তাই পরিস্থিতি বেগতিক দেখে স্বামীকে ফাঁসানোর চেষ্টা করেন স্ত্রী। নিজ হাতে সদ্যোজাতকে হত্যা করে রটিয়ে দেন কন্যা সন্তান হওয়ায় স্বামীই তাকে হত্যা করেছেন।



from BdNews24 https://ift.tt/2BNeHmg

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages