বাসার খাবার কারাগারে নেয়ার অনুমতি না দেয়ায় বিকেল পর্যন্ত না খেয়ে থাকলেন খালেদা জিয়া - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 23 August 2018

বাসার খাবার কারাগারে নেয়ার অনুমতি না দেয়ায় বিকেল পর্যন্ত না খেয়ে থাকলেন খালেদা জিয়া

গতকাল বুধবার বিকেলে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তাঁর স্বজনেরা। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাঁদের বাসা থেকে আনা খাবার নিতে দেয়নি কর্তৃপক্ষ।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেছেন, পরিবারের ২০ জন সদস্য দেখা করার জন্য বেলা তিনটার দিকে কারাফটকের কাছে যান। অবশ্য মাত্র ৬ জন স্বজনকে দেথা করতে দিয়েছে কর্তৃপক্ষ। ঈদ উপলক্ষে পরিবারের ২০ জন সদস্য বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তাঁরা বাসা থেকে রান্না করা খাবারও সঙ্গে নিয়েছিলেন।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তাঁর বোন সেলিনা ইসলাম, বোনের স্বামী রফিকুল ইসলাম, ভাই সাঈদ এস্কান্দরের স্ত্রী নাসরিন সাঈদ, ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, মেয়ে জাফিয়া রহমান ও তারেক রহমানের স্ত্রীর বোন শাহিনা খান।

বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করে বাইরে এসে সেলিনা ইসলাম সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ নন। তিনি তাঁদের মাধ্যমে দেশবাসীকে এবং দলীয় নেতা-কর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

সেলিনা ইসলাম বলেন, তাঁরা অনুমতি নিয়েই বোনের (খালেদা জিয়া) জন্য বাসা থেকে খাবার নিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। তিনি বলেন, খালেদা জিয়া অসুস্থ। বাসার খাবার নিতে না দেওয়ায় ঈদের দিন বিকেল পর্যন্ত তিনি কিছু খাননি।

কারা কর্তৃপক্ষ জানায়, বিকেল পৌনে চারটার দিকে খালেদা জিয়ার স্বজনেরা কারাগারের ভেতর প্রবেশ করেন। প্রায় দেড় ঘণ্টা সেখানে অবস্থান করে বাইরে বেরিয়ে আসেন।



from BdNews24 https://ift.tt/2weIMVC

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages