৩৭ বাঙালি কবির ইংরেজি কবিতাসংগ্রহ এখন আমাজনে - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 31 August 2018

৩৭ বাঙালি কবির ইংরেজি কবিতাসংগ্রহ এখন আমাজনে

৩৭ জন বাঙালি কবির প্রায় সাড়ে তিন’শ কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে ৫৫০ পৃষ্ঠার ইংরেজি কবিতাসংগ্রহ ‘আন্ডার দি ব্লু রুফ’। এই প্রথমবারের মতো বাঙালি কবিদের এরকম একটি সংকলন প্রকাশ করেছে আমাজন। বইটি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাজনে লগ ইন করে অর্ডার করা যাবে। বইটি অনলাইনে কেনা যাচ্ছে মাত্র ২০ ডলারে।

এই গ্রন্থটি প্রকাশের মধ্য দিয়ে বাঙালি কবিদের আন্তর্জাতিক বাজারে পদার্পণ শুরু হল। বইটি সম্পাদনা করেছেন নিউইয়র্কে বসবাসরত কবি কাজী জহিরুল ইসলাম। এই কবিতাসংগ্রহে অন্তর্ভূক্ত হয়েছে শামীম আজাদ, মাহবুব হাসান, মাসুদ খান, কাজী জহিরুল ইসলাম, দিলারা হাফিজ, সুব্রত অগাস্টিন গোমেজ, মুজিব ইরম, মজনু শাহ, আবু সাঈদ ওবায়দুল্লাহ, সালেম সুলেরী, শাহ আলম দুলাল, শাকিল রিয়াজ, আবু যুবায়ের, আহমেদ জামিল, আহমেদ মূসা, অজিত পাত্র, একেএম আবদুল্লাহ, আলম সিদ্দিকী, অশোক কর, ফকির সেলিম, ফেরদৌস নাহার, লালন নূর, শিউলি জাহান, মোহাম্মদ নাসিরুল্লাহ, মনিজা রহমান, নাজমুন নাহার, কাজী আবরার জহির, রবিশঙ্কর মৈত্রী, রিপা নূর, রওনক আফরোজ, সাকিফ ইসলাম, শুকা গাঙ্গুলি, সুজন বড়ুয়া সাইম, উদয় শংকর দূর্জয়, ভায়লা সালিনা লিজা, জেবুন্নেসা জ্যোৎস্না এবং জাকির হোসেন।

এই গ্রন্থে অন্তর্ভূক্ত কবিরা সকলেই কোনো না কোনো কারণে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। কবিদের অনেকে নিজেই নিজের কবিতা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন, আবার কেউ কেউ সরাসরি ইংরেজিতেই লিখেছেন। অনেকে পেশাগত অনুবাদকের কাছ থেকে সাহায্য নিচ্ছেন। বাংলা থেকে ইংরেজি অনুবাদে কবিদের সাহায্য করেছেন সিদ্দিক মাহমুদ, লুবনা ইয়াসমীন, ইমরান খান, ফখরুজ্জামান চৌধুরী প্রমূখ। প্রচ্ছদের জন্য নির্বাচিত ছবিটি শিল্পী রাগীব আহসানের একটি পেইন্টিং থেকে নেওয়া হয়েছে।

সম্পাদক কাজী জহিরুল ইসলাম জানান, বইটি আমাজনে প্রকাশ করতে পেরে আমি খুবই আনন্দিত, পৃথিবীর যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে আর কোনো বাধা থাকল না। আমাদের উচিত ভাষার দেয়াল ভেঙে বেরিয়ে আসা, নইলে পৃথিবীর মানুষ জানতে পারবে না বাঙালি কবিরা কত ভালো কবিতা লেখেন। যাত্রা শুরু হল। এখন থেকে এ জাতীয় এন্থলজিই শুধু নয়, বাঙালি কবিদের একক ইংরেজি কবিতার বই বের হবে। সাহস করে পাহাড়ে উঠতে শুরু করলে একসময় ঠিকই মানুষ চূড়ায় পৌঁছে যায়।



from BdNews24 https://ift.tt/2N5rfd2

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages