রাঙ্গুনিয়ায় স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 21 August 2018

রাঙ্গুনিয়ায় স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্ত্রীর সামনে স্বামীকে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আবদুর রাজ্জাক (৪৫)। তিনি সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। এই ঘটনায় তার স্ত্রী খুরশিদা বেগম (৩৭) ও ছেলে মো. রাকিব (১৩) গুরুতর আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- নিহত রাজ্জাকের বড় ভাই মো. মুছা (৫২), ভাবী রোজি আকতার (৪৫) ও ভাতিজা শরিফুল ইসলাম ওরফে আসিফ (২০)।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা বলেন, খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের তদন্ত হচ্ছে।

মরিয়ম নগর ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সেলিম  বলেন, দীর্ঘদিন ধরে মো. মুছা ও মো. আবদুর রাজ্জাকের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। রাতে নিজ বাড়ির উঠানে দুই ভাইয়ের মধ্যে তর্ক লেগে যায়। এক পর্যায়ে হামলায় রাজ্জাক, তার স্ত্রী ও ছেলে আহত হয়। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী ও ছেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



from BdNews24 https://ift.tt/2LgxPIG

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages