লক্ষ্মণের ভারতীয় সেরা টেস্ট একাদশের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 29 August 2018

লক্ষ্মণের ভারতীয় সেরা টেস্ট একাদশের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী

টেস্ট ক্রিকেটে কয়েক বছর ধরে রাজত্ব করছে ভারত। দলটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে এক সময় অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙেছিল ভারত। পরবর্তীতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেছিল ভারত। বর্তমানে সীমিত ক্রিকেটের পাশাপাশি টেস্টেও ‘সেরা’র তকমা ছিনিয়ে নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরানোর লড়াই টিম ইন্ডিয়ার। আর তারই মধ্যে গত আড়াই দশকের সেরা ভারতীয় একাদশ বেছে নিলেন দলটির সাবেক তারকা ভিভিএস লক্ষ্মণ।

সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলেরা ভারতীয় টেস্ট ক্রিকেটের ভিতকে শক্ত করেছিলেন। এককথায় টেস্টে তা ভারতের সুবর্ণ যুগ ছিল। সেই ভাবমূর্তি ধরে রাখার যথাসাধ্য চেষ্টা করেছিলেন ধোনি। আর সেই সাফল্যের ট্র্যাডিশন বয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর কোহলি অ্যান্ড কোম্পানি। তাই স্বাভাবিকভাবেই লক্ষ্মণের দলে জায়গা করে নিয়েছেন ধোনি ও কোহলি। কিন্তু মজার বিষয় হল ভারতীয় টেস্ট ক্রিকেটের এক সময়ের গুরুত্বপূর্ণ অনুসঙ্গ হওয়া সত্বেও গত ২৫ বছরের সেরা একাদশ বাছাই করতে গিয়ে লক্ষ্মণ নিজেকেই সেই তালিকায় রাখেননি। তবে প্রত্যাশিতভাবেই নিজের স্বপ্নের দলের অধিনায়ক হিসেবে দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকেই বেছে নিয়েছেন তিনি।

সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতের ছবিটাই পালটে গিয়েছিল। তার নেতৃত্বেই একাধিক রেকর্ড গড়েছিলেন লক্ষ্মণ, দ্রাবিড়রা। তাই লক্ষ্মণের কাছে নেতা হিসেবে সৌরভই শীর্ষে।

‘দ্য ওয়াল’ দ্রাবিড় ছাড়া তো ভারতীয় টেস্ট দল ভাবাই যায় না। আর দলে যে ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার থাকবেন, তাও বলা বাহুল্য। তবে খানিকটা অপ্রত্যাশিতভাবে দলে জায়গা করে নিয়েছেন মুরালী বিজয়। বোলারদের তালিকায় শ্রীনাথ, কুম্বলে, জাহির খানের মতো কিংবদন্তিদের সঙ্গে রয়েছেন বর্তমান দলের ভুবনেশ্বর কুমারও।

ভিভিএস লক্ষ্মণের বাছাই করা ভারতের প্রথম একাদশ :
বীরেন্দ্র শেহবাগ, মুরালী বিজয়, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), অনিল কুম্বলে, ভুবনেশ্বর কুমার, জাভাগল শ্রীনাথ এবং জাহির খান।



from BdNews24 https://ift.tt/2NuCmcw

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages