বগুড়ায় নিজ বাড়িতে মা-মেয়ে খুন হয়েছে। শহরের বড়গোলা টিনপট্টি এলাকায় গতকাল সোমবার রাতে গলা কেটে তাদের হত্যা করা হয়। কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করেছে, তা জানা যায়নি।
নিহতরা হলেন রুবাইয়া (২৮) ও তাঁর মেয়ে সুমাইয়া (৭)। রুবাইয়া টিনপট্টির ইউসুফ আলীর স্ত্রী। ইউসুফ আলী বর্তমানে সৌদি আরবপ্রবাসী। আজ মঙ্গলবার সকালে পাশের বাসার লোকজন তাদের মৃতদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত রুবাইয়ার বাবা আবদুল হামিদ জানান, তাঁর মেয়েজামাই সৌদিতে থাকেন। তাঁর মেয়ে ও নাতনিকে রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে খুন করে চলে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। খুনের ঘটনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
from BdNews24 https://ift.tt/2nWr5Xs
No comments:
Post a Comment