হুক্কা টেনে বিপদে আগুয়েরো - Bangladeshi News

Top News Site In Bangladesh

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 28 August 2018

হুক্কা টেনে বিপদে আগুয়েরো

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সার্জিও আগুয়েরোর। মাঠে গোলের জন্য যার উপর সবচেয়ে বেশি ভরসা করে তার ওই ভিডিও দেখে পেপ গার্দিওলা কতটা মাথা ঠান্ডা রাখতে পারবেন তা অজানা। তবে যে ভিডিও বের হয়েছে তাতে মাথা ঠান্ডা রাখাটা পেপের জন্য একটু কষ্টই হবে।

১৮ বছরের এক মডেলের সঙ্গে শিশা পাইপে বা হুক্কায় ধুমপান করেছেন আগুয়েরো। সেই ভিডিও ইনস্ট্রাগামে পোস্ট করেছেন মডেল ‍লুলা মাগনিন।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববারের ম্যাচে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। সেদিনই আবার এই ভিডিও পোষ্ট করেছেন লুলা। অনেকে মনে করছেন, ম্যাচ ড্র করার রাতেই পার্টি করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর এই কারণেই গার্দিওলার রাগ হওয়ার সূত্র খুঁজছেন কেউ কেউ। পাশাপাশি ধুমপানের ক্ষতিকর প্রভাব তো আছেই।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন মডেল লুলার সঙ্গে ডেটিং করছেন আগুয়েরো। যদিও তা অস্বীকার করে করে তিনি বলেছিলেন, ‘আমি কারো সঙ্গে ডেটিং করছি না, কোনো রোমান্টিক সম্পর্কও নেই। শুধুই বন্ধু।’

কিন্তু এবার খোদ গার্দিওলার প্রশ্নের সামনে পড়ে কী উত্তর দেন তা নিয়েই আগ্রহ ব্রিটিশ মিডিয়ার।



from BdNews24 https://ift.tt/2Lv8r1X

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages